Saturday 22 August 2026,

বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

প্রকাশিত : 05:30 PM, 29 June 2022 Wednesday 260 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা তিন বছরের শিশু তাসফিয়া ওরফে জান্নাত হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত মইফুল ইসলাম (২৯) উপজেলার ১১নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার মইফুল জান্নাত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল।

তিনি আরও জানান, এর আগে গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দিতে তার নাম উঠে আসে। এ ঘটনায় নিহতের স্বজনেরা জান্নাত হত্যাকাণ্ডে জড়িত মইফুলসহ তার সাঙ্গদের ফাঁসি চেয়ে মানববন্ধন করে।

গত ১৩ এপ্রিল বিকেল ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা তিন বছর বয়সী শিশু তাসফিয়া ওরফে জান্নাত নিহত হয়। এ সময় শিশুটির বাবা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন।

এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার বিকেলে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমনকে (২৫) প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। এছাড়া র‌্যাব আরও ৫ জনকে গ্রেপ্তার করায় এ মামলায় মোট এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হলো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT