Wednesday 18 November 2026,

নির্মাণ ব্যয়ের চেয়ে বঙ্গবন্ধু সেতুতে ৩ হাজার ৩৯০ কোটি টাকা বেশি টোল আদায়

প্রকাশিত : 10:28 PM, 13 June 2022 Monday 244 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয়ের তুলনায় টোল থেকে ৩ হাজার ৩৯০ কোটি ১৫ লাখ টাকা বেশি আদায় হয়েছে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের এমপি বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। এর বিপরীতে এখন পর্যন্ত (মে, ২০২২) টোল আদায়ের পরিমাণ ৭ হাজার ১৩৫ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয়ের তুলনায় টোল থেকে ৩ হাজার ৩৯০ কোটি ১৫ লাখ টাকা বেশি আদায় হয়েছে। আর একই সময়ে মুক্তারপুর সেতুর টোল আদায় হয়েছে ১৮৩ কোটি ৮১ লাখ টাকা।

সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেতু বিভাগের আওতায় দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর পদ্মা সেতু প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৯ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ শুরু করে। মূল সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন স্বপ্নের এই সেতু উদ্বোধন করবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT