Monday 05 October 2026,

রাজশাহীতে সাগরদাড়ি ট্রেনে আগুন

প্রকাশিত : 05:52 PM, 12 June 2022 Sunday 222 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে এনেছেন রেলকর্মীরা।

রোববার সকালে রাজশাহী রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে। পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, সাগরদাঁড়ি ট্রেনটি খুলনার উদ্দেশে ছাড়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল। বেশিরভাগ যাত্রীই ট্রেনে উঠে যান।

কিন্তু ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে হঠাৎ ‘ঝ’ বগির বাথরুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া ছড়িয়ে পড়ে বগির মধ্যেও। আতঙ্কিত যাত্রীরা এ সময় ট্রেন থেকে নেমে পড়েন। এর পর রেলকর্মীরা নিজেরাই দ্রুত ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টা পর সাগরদাঁড়ি ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।

পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার জানান, বাথরুমের পাশের সুইচে এসির পানি পড়ে শর্টসার্কিট হয়ে আগুনের সৃষ্টি হয়। পরে সেখান থেকে ‘ঝ’ বগিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই রেলকর্মীরা নিজেরাই সেটি নিয়ন্ত্রণে আনেন। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সাগরদাঁড়ি ট্রেন থেকে ওই বগিটি বিচ্ছিন্ন করা হয়। এর পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও জানান, ‘ঝ’ বগির যাত্রী, যারা অন্য বগিতে যেতে চেয়েছেন, তারা ওই ট্রেনেই চলে গেছেন। আর যারা ওই ট্রেনে যেতে চাননি, তাদের টিকিট নিয়ে টাকা ফেরত দেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT