Friday 25 September 2026,

২৬ জনকে গ্রেফতার, নানা কৌশলে ছিনতাই-চাঁদাবাজি করত তারা

প্রকাশিত : 07:29 PM, 27 May 2022 Friday 276 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীতে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার খিলগাঁও, শাহজাহানপুর, মুগদা, পল্টন ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা নানা কৌশলে ছিনতাই, চাঁদাবাজি করত বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব জানিয়েছে, রাজধানীর পল্টন এবং ওয়ারী থানাধীন এলাকায় কতিপয় সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করত। এরা সুযোগ বুঝে ছিনতাইও করছিল। কেউ চাঁদা দিতে রাজি না হলে তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে জীবননাশের হুমকি দেয়। তাদের অত্যাচারে দোকানদারদের স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা দুর্বিসহ হয়ে উঠে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতাররা নানা কৌশলে ফুটপাতের দোকান, লেগুনা স্ট্যান্ডে চাঁদাবাজি করত। আবার রাস্তায় ওৎপেতে থেকে পথচারী, রিকশা ও সিএনজি আরোহীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।

গ্রেফতাররা হলো- মোশারেফ (২৯), মাসুদ রায়হান (২৮), রোকন (২৯), বিল্লাল হোসেন (৩৩), আকতার হোসেন (৩৫), হারুন (৪৮), সাহেব আলী(৪৯), জুয়েল (৪৩), আরিফ চৌধুরী (৫৩), আল আমিন (৩৩), সুমন (৩৩), রানা (২৬), ইমান আলী (৪০), ইকবাল (৪৫), সুমন (২৯), আব্দুর রহমান (১৯), সাইফুল মিয়া (২৩), রিপন মিয়া (২১), আমিরুল ইসলাম (৫৫), নিত্যানন্দ অধিকারী (৫০), আনোয়ার হোসেন (৪৮), সোহেল (৩০), শরিফ (২২), মোবারক (২১), আল আমিন (২৬), সুরুজ মিয়া (২৮)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি ক্ষুর এবং ৮টি সুইচ গিয়ার চাকু, নগদ ৪৪ হাজার ৯৯০ টাকা এবং ১৫টি মোবাইল উদ্ধার করা হয়।

শুক্রবার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশন) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবোঝাই গাড়ি থেকে ১শ থেকে ৫শ টাকা হারে চাঁদা আদায় করে আসছিল। তাছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দোকানগুলোর মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রত্যেক দোকানির কাছ থেকে চাঁদা আদায় করে আসছে।

তিনি জানান, গ্রেফতাররা রাস্তায় ওৎপেতে থাকে। সুযোগ বুঝে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পথচারী, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT