Saturday 08 August 2026,

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রকাশিত : 08:44 AM, 6 April 2025 Sunday 159 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পটুয়াখালীর বাউফলে এক বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সালাম খন্দকারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) বাউফল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা। অভিযোগ পাওয়ার পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত সালাম খন্দকার উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা-তাঁতেরকাঠী গ্রামের মরহুম ধলু খন্দকারের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকালে শিশুটির পরিবারের লোকজন পাশের বাড়িতে ঘুরতে যায়। তখন শিশুটি নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সেখান থেকে প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের নির্মানাধীন একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার।

এ সময় ভুক্তভোগী শিশুটির ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে গিয়ে তাদের উভয়কে বিবস্ত্র অবস্থায় দেখতে পান প্রতিবেশী হাসান মাতুব্বর। পরে ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে কান্নাকাটি করে ঘটনা খুলে বলে। এরপরে শিশুটির বাবা বাউফল থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সালাম খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT