Friday 02 October 2026,

৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

প্রকাশিত : 05:31 PM, 17 June 2022 Friday 259 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় আগুনের প্রাথমিক সূত্রপাত হলেও সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস লাইন ফেটে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের দ্রুত ছড়িয়ে পড়ে। ৯ ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের ৯টি ইউনিট।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত পরে বলা যাবে। কোনো হতাহত নেই।

তিনি জানান, গ্যাস লাইনে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখন গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং চলছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT