Friday 25 September 2026,

৫ হাজার টাকায় ৩০ কেজির কাতল ২০ কেজির পাঙ্গাস!

প্রকাশিত : 05:59 PM, 24 June 2022 Friday 322 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি থেকে বড়শিতে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। এছাড়া ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছও ধরেন রাজিব আহম্মেদ। ৫ হাজার টাকায় টিকিট সংগ্রহ করে মাছগুলো ধরেন তিনি।

বুধবার বিকালে বিশালাকৃতির কাতল মাছটি উঠে আসে শৌখিন মৎস্য শিকারি বরিশালের নবগ্রাম রোড এলাকার বাসিন্দা ও মৎস্য শিকারি রাজিব আহম্মেদের বড়শিতে।

তিনি জানান, আমরা কয়েক বন্ধু মিলে ৫ হাজার টাকায় টিকিট সংগ্রহ করে ৪৪ নম্বর সিটে বড়শি ফেলি। সকাল থেকে তেমন কোনো মাছ শিকার না হলেও বিকাল ৪টার দিকে টোপ ফেলতেই উঠে আসে বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি নিস্তেজ করে ডাঙায় তুলতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। এছাড়া ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছও ধরা পড়েছে।

তিনি আরও জানান, বিকালের সময়টি মাছ শিকারের জন্য উপযুক্ত। কারণ শুধু আমরাই না আশপাশের সিটের অন্য শিকারিরাও একই সময়ে ১২ কেজি ওজনের কাতল, ১০ কেজি ওজনের ব্রিগেডসহ বেশ কিছু বড় আকৃতির মাছ ধরতে পেরেছেন।

মৎস্য শিকারি রাজিব আহম্মেদ বলেন, বড় মাছটি ক্রয়ের জন্য অনেকেই এসেছিলেন। কিন্তু আমরা বিক্রি করিনি। বন্ধুরা ভাগ করে মাছটি পরিবারসহ খাব।

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, বিশাল এই দুর্গাসাগর দীঘি থেকে মাছ ধরার নির্দিষ্ট সময়ে অনেক বড় বড় মাছ বড়শিতে ধরা পড়ে। অভিজ্ঞ মৎস্য শিকারি হলে ৩০ থেকে ৫০ কেজি ওজনের মাছও তীরে উঠানো সম্ভব। বুধবার সন্ধ্যার দিকে ৩০ কেজি ওজনের কাতল মাছ বড়শিতে ধরা পড়ার খবরে আমিও গিয়েছিলাম মাছটি দেখতে। খবর পেয়ে আমার এলাকার অনেকেই গিয়েছিলাম দুর্গাসাগরে মাছ ধরতে। ৩০ কেজির শুধু কাতলই নয়, ১৫ থেকে ২০ কেজি ওজনেরও কয়েকটি মাছ ধরা পড়েছে পাশে থাকা ব্যক্তিদের বড়শিতে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT