Tuesday 11 August 2026,

৫০ ঘণ্টা রিচার্জ করা যাবে না ডেসকোর মিটার

প্রকাশিত : 05:13 PM, 29 June 2022 Wednesday 198 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাধীন এলাকায় বৃহস্পতিবার রাত থেকে ৫০ ঘণ্টা প্রিপেইড মিটারের রিচার্জ সেবা বন্ধ থাকবে।

‘কারিগরি উন্নয়ন’ কাজের জন্য ওই সময় রিচার্জ সেবা বন্ধ রাখা হবে বলে ডেসকোর এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়েছে।

সে জন্য ডেসকোর সাড়ে ৫ লাখ গ্রাহককে মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখার অনুরোধ জানানো হয়েছে, যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎপ্রাপ্তি নিশ্চিত করা যায়।

ডেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট থেকে শনিবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ডেসকোর সব প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে।

গ্রাহকরা যেন আগভাগেই মিটার রিচার্জ করে রাখেন, সে জন্য আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে ডেসকো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT