Thursday 20 August 2026,

৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান

প্রকাশিত : 07:07 AM, 29 July 2025 Tuesday 131 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রায় সাড়ে চারশো যাত্রী নিয়ে ঢাকা-দাম্মাম রুটে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ঢাকা ছেড়ে যায় বিজি-৩৪৯ ফ্লাইটটি। এক ঘণ্টার মতো আকাশে ওড়ার পর ফ্লাইটটি বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে। এ উড়োজাহাজের ধারণক্ষমতা ৪৫০। ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার জন্য বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

বিমান জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান সাংবাদিকদের জানান, উড়োজাহাজটির কেবিন প্রেসারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি ঢাকায় ফেরত আনেন।

তিনি জানান, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে এরই মাঝে দাম্মামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ পরীক্ষা করছে। সবকিছু ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট পরিচালনা করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT