Tuesday 11 August 2026,

৪৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ

প্রকাশিত : 07:59 PM, 22 June 2022 Wednesday 212 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

৪৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ জন।

প্রিলির ফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে ফল প্রকাশের জন্য আজ দুপুরে পিএসসি চেয়ারম্যান জরুরি সভা ডাকেন। সভা শেষে ফলাফল প্রকাশ করা হয়।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও জানা যাবে।

যেভাবে ফলাফল পাওয়া যাবে

যেকোনও মোবাইল থেকে এসএমএস করে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল জানা যাবে। PSC44Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে Registration Number সহ Qualified, অথবা Not qualified হিসেবে ফল পাওয়া যাবে।

যেমন- PSC 44 123456 send to 16222। লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT