Saturday 31 October 2026,

৩ দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন সোহেল তাজ সমকাল প্রতিবেদক

প্রকাশিত : 10:04 PM, 7 April 2023 Friday 160 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগামী ১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে ফের রাজপথে নামছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। দাবি আদায়ে আগামী সোমবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেল তাজ আরও জানান, সোমবার বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে পদযাত্রা করবেন তিনি। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেল তাজ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন। কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। আমি মনে করি বাংলাদেশকে একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নতুন এবং ভবিষ্যৎ প্রজন্ম তখনই অবদান রাখতে পারবে, যখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে।’

সোহেল তাজের তিন দফা দাবিতে আরও রয়েছে, তিন নভেম্বর জেলা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT