শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ টাকায় ধান ও ৪৪ টাকা দরে চাল কিনবে সরকার

প্রকাশিত : ০৪:৩৩ অপরাহ্ণ, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ১৬৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও সিদ্ধ চাল কিনবে সরকার। এজন্য প্রতি কেজি বোরো ধানের দাম ৩০ টাকা এবং সিদ্ধ চালের দাম ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠক নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সব মিলিয়ে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে চার লাখ টন ধান এবং ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT