Sunday 27 September 2026,

২০২৩ সরকারকে বিদায় দেওয়ার বছর: গয়েশ্বর

প্রকাশিত : 06:57 PM, 1 January 2023 Sunday 205 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নতুন বছর ২০২৩ সাল হবে বিএনপির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের বছর, সরকারকে বিদায় দেওয়ার বছর।

রোববার সকালে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে সঙ্গে নিয়ে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান।

বিএনপির এ নেতা বলেন, নতুন বছর বিএনপির লক্ষ্যে পৌঁছানোর বছর।

সরকারের পতনের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

এরপর সেখানে একে একে হাজির হন স্থায়ী কমিটি সদস্যসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতা। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে করা হয় মোনাজাত।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, বর্তমান কমিটির নেতা তবিবুর রহমান সাগর, আবু আফসান মো. ইয়াহিয়া, খায়রুল আলম সুজন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আনোয়ার হোসেন, শাফি ইসলাম, মো. আবু জাফর, মো. আদনান, মো. মোহন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরিফুল ইসলাম, সাইদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদল কর্মীরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT