‘২০০১-২০০৬ সালে দেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে’
প্রকাশিত : 06:14 AM, 18 August 2023 Friday 169 বার পঠিত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫-এর ১৫ আগস্টের পর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ওই সময় অপারেশন ক্লিনহার্ট হয়েছে। আওয়ামী লীগের ২০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। একটির জন্যও মামলা করা যায়নি। কারণ এটার জন্য আলাদা ইনডেমনিটি দেওয়া হয়েছিল সংসদে আইন পাশের মাধ্যমে।
বৃহস্পতিবার গুলশানে শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জেএমবি দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায়। ওই ঘটনার ১৮তম বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগ সমাবেশের আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সব দলের কাছে আমার নিবেদন থাকবে, জাতীয় সংসদেও আমরা এ কথাটি বলব, অপারেশন ক্লিনহার্টের সময় যেসব পরিবারের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাদের মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। অপরাধী হয়ে থাকলে তারও কিন্তু আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। যত দাগি আসামি হোক না কেন তার পক্ষে যদি কেউ না-ও দাঁড়ায়, সরকারের দায়িত্ব পড়ে তার পক্ষে উকিল দাঁড় করিয়ে ডিফেন্স দেওয়ার।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























