সোমবার ২৯ জুন ২০২৬, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ ও ১৫ অক্টোবর বন্ধ থাকবে মেট্রোরেল

প্রকাশিত : ০৮:৩৬ অপরাহ্ণ, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার ১৩৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইনটিগ্রেশন করার জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর (শনিবার ও রোববার) উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবারও বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমদের সিস্টেম ইনটিগ্রেশন টেস্টের শেষপর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়া। আর এ কাজটা করতে তিন দিন সময় দরকার। তাই শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিনের সঙ্গে সমন্বয় করে ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল বন্ধ থাকবে।

তিনি জানান, আগামী ১৬ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রো ট্রেন নিয়মিত চলাচল করবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT