Monday 10 August 2026,

হাওয়া ভবনের যুবরাজের ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে: কাদের

প্রকাশিত : 04:56 PM, 5 November 2022 Saturday 222 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের যুবরাজের ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে।

nagad-300-250
শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউনহলে মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুবাইয়ের টাকা রংপুর-বরিশালে উড়ে। মির্জা ফখরুলরা এক সপ্তাহ আগে লোক জড়ো করে সমাবেশের নামে দুবাইয়ের টাকা উড়াচ্ছেন।

তিনি বলেন, বিএনপি ৫ বিলিয়ন ডলার বিদ্যুৎ রেখে গিয়েছিল, সেই বিএনপির মুখে রিজার্ভের কথা মানায় না। যে বিএনপি বিদ্যুতের নামে খাম্বা দিয়েছিল, সে বিএনপির মুখে বিদ্যুতের কথা মানায় না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে ডিসেম্বরে খেলা হবে। আমরাও বলছি খেলা হবে। তৈরি হোন, খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের যুবরাজের ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে।

বিএনপি একটি মহাদুর্যোগের নাম উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, যে মুচলেকা দিয়ে লন্ডন চলে গিয়েছিল সে এখন বিএনপির আন্দোলনের নেতা। ক্ষমতায় আসার রঙিন খোয়াব কর্পুরের মত উবে যাবে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে গিয়ে সব অপশক্তি প্রতিরোধে সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ডে যেমন মীর জাফর জড়িত ছিল, জিয়াউর রহমান তেমনি খন্দকার মোশতাকের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। যে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা মারতে পারে নাই, ফাঁসি দেওয়ার সাহস করে নাই, সে বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়াউর রহমান। ক্ষমতা পাওয়ার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছেন সেনাপতি জিয়াউর রহমান।

শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT