Thursday 23 July 2026,

স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন

প্রকাশিত : 06:20 PM, 11 October 2025 Saturday 79 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশের বাজারে প্রায় ৭ হাজার টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৮ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। এরপর আর দামের পরিবর্তন করা হয়নি। ফলে শুক্রবারও (১০ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের আজকের বাজারদর

স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন
স্বর্ণের পর রুপার দামেও নতুন ইতিহাস
* ২২ ক্যারেট : ভরিপ্রতি ২ লাখ ৯ হাজার ১০১ টাকা

* ২১ ক্যারেট : ভরিপ্রতি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা

* ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা

* সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

অন্যদিকে, সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT