শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ঈদের চাঁদ দেখা গেছে

প্রকাশিত : ০৫:৫৬ পূর্বাহ্ণ, ৭ জুন ২০২৪ শুক্রবার ১২৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে এ চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসাবে বাংলাদেশে পরদিন ১৭ জুন পালিত হবে ঈদ। খবর খালিজ টাইমসের।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আর আগামীকাল জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন রোববার ঈদুল আজহার প্রথম দিন হবে।

এর আগে বুধবার পবিত্র কুরবানি কবে তা নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছিল সৌদি আরব। বুধবার দেশটির সুপ্রিমকোর্ট এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। তাই আজ চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT