Monday 26 October 2026,

সেহরি-ইফতারের সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ

প্রকাশিত : 07:08 AM, 13 March 2023 Monday 179 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আসন্ন রমজান মাসে সেহরি ও ইফতারের সময় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এসময়ে যেন লোডশেডিং না করা হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে পবিত্র রমজান মাস সামনে রেখে গৃহীত পদক্ষেপ বিষয়ে এক পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সভাপতিত্ব করেন।

সভায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এবং ঈদুল ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত সর্বোচ্চ। টিসিবি দুই ধাপে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করবে। এসব কারণে এবার রমজানে খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, সেহরি ও ইফতারের সময় সারাদেশে বিদ্যুৎ যেন না যায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতেও সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সবমিলিয়ে রমজান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রমজানে কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এজন্য সারাদেশে কঠোরভাবে মনিটরিং করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT