Friday 21 August 2026,

সিরাজগঞ্জ মহাসড়কে ২২ কিলোমিটার যানবাহনের ধীরগতি

প্রকাশিত : 08:23 AM, 16 July 2022 Saturday 203 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি দেখা গেছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় এলাকায় যানবাহনের চাপ রয়েছে।

এর আগে সকালে একই এলাকায় যানবাহনের ধীরগতি ছিল। তবে বিকেলের দিকে কিছুটা কমলেও সন্ধ্যার পর সেটি আবার বাড়তে থাকে।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খাঁন সালেক বলেন, মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ নিরলস ভাবে কাজ করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই এটি স্বাভাবিক পর্যায়ে আসবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সেতুর পশ্চিম পাড় ও তার আশপাশের এলাকায় যানবাহনের বেশি চাপ রয়েছে। আমরা সব সময় কাজ করে যাচ্ছি।

হাটিকুমরুল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেশি থাকায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। আমরা এটি নিরসনের জন্যে কাজ করছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT