Friday 07 August 2026,

সিপিবির পতাকা মিছিল বিকেলে

প্রকাশিত : 07:50 AM, 2 December 2024 Monday 154 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার পতাকা মিছিল হবে। শনিবার দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ বিকেল ৪টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে পতাকা মিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শেষ হবে।

বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যে আকাঙ্খা নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, স্বাধীনতার ৫৩ বছর পরও তার বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদ-সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT