Wednesday 05 August 2026,

সারাদেশে আওয়ামী লীগের ১ হাজার ৫৯৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত : 09:41 AM, 5 August 2025 Tuesday 130 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সারাদেশে চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের আরও ১ হাজার ৫৯৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৫ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৮৮ জন রয়েছে। তাদের কাছ থেকে বন্দুক, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি ও পুলিশ সদরদপ্তর থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হলেন- ঢাকা কদমতলি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি, গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন, গাইবান্ধার কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার ওরফে বদি, আওয়ামী লীগের অনলাইন এক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী, কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া ওরফে মির্জা, আওয়ামী লীগ নেতা মতলব মুন্সী, কুমিল্লা আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন সরকার, বগুড়ার যুবলীগ আইয়ুব আলী তরফদার, বংশাল থানা যুবলীগ নেতা সাইদুর রহমান টিটু, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ নেতা সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT