সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ: আহত ঢাবি শিক্ষার্থী নূরনবীর মৃত্যু
প্রকাশিত : 06:30 PM, 21 March 2023 Tuesday 211 বার পঠিত
রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূরনবী মারা গেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তবে তাকে বাঁচানো যায়নি। তার বাবার সঙ্গে কথা বলেছি। তারা এসেছেন। পরবর্তী যা করার আমরা করব।
নূরনবী ঢাবির ইসলামিক স্টাডিজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। পড়ালেখা শেষে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল তার। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়াচরে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























