Saturday 08 August 2026,

সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা

প্রকাশিত : 09:13 AM, 24 November 2024 Sunday 130 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর বঙ্গবাজারে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল এমন অভিযোগ এনে মামলা করা হয়েছে। এতে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) শাহবাগ থানায় ক্ষতিগ্রস্তদের পক্ষে মামলাটি করেন কামাল হোসেন রিপন নামে মিরপুরের এক বাসিন্দা।

শনিবার (২৩ নভেম্বর) পুলিশ মামলার প্রতিবেদন পাঠিয়েছে আদালতে। যাতে মামলা দায়ের বিলম্বের কারণ উল্লেখ করা হয়েছে। মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান, হাসানসহ ১৮ জনের নাম উল্লেখ রয়েছে।

২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে উল্লেখযোগ্য ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT