Wednesday 05 August 2026,

সাঈদীর চিকিৎসককে হুমকি: ঝিনাইদহ থেকে আটক ১

প্রকাশিত : 05:13 AM, 17 August 2023 Thursday 176 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তবে আটক ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় করা জিডিতে তিনি উল্লেখ করেন, সাঈদী বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাকে জড়িয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে অপপ্রচারও করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট তিনটি ফেসবুক গ্রুপ, পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক উল্লেখ করেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT