রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৬:২৫ পূর্বাহ্ণ, ১৭ মে ২০২৩ বুধবার ১৪১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের সর্বোচ্চ পদে তার দায়িত্ব পালনে দলমত নির্বিশেষে সব সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা কামনা করেন। একজন সাবেক সাংবাদিক হিসাবে তিনি পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য।

এ সময় রাষ্ট্রপতি ছাত্র রাজনীতিসহ তার রাজনৈতিক জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করেন। অধুনালুপ্ত ‘বাংলার বাণী’ পত্রিকায় তার সাংবাদিকতা শুরু হয়েছিল। মো. সাহাবুদ্দিন সত্তর দশকের ছাত্র রাজনীতির কথা স্মরণ করতে গিয়ে অনেক মেধাবী সাংবাদিক ও বিভিন্ন বামপন্থি সংগঠনের নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

ছাত্রনেতা হিসাবে ছাত্রজীবনের বিভিন্ন দিক ও মতাদর্শের কথা উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, কোনো সমাজব্যবস্থা ধার করা যায় না। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সমাজ গড়তে হবে। আমি অনেক মতবাদ দেখেছি, কিন্তু শেখ মুজিবের আদর্শ বা মুজিববাদকে হৃদয়ে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি।

বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বলেন, ওই সময়ে অন্য কোনো মতবাদ কার্যকর ছিল না, একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা ও আদর্শই সঠিকভাবে কাজ করছিল। তার নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করি।

রাষ্ট্রপতি এ সময় তার সাংবাদিকতা জীবনের স্মৃতিমন্থন করে বলেন, আমি এই প্রেস ক্লাবে অনেক গৌরবময় ও উজ্জ্বল দিন অতিবাহিত করেছি।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসাবে শপথগ্রহণ করেন এবং এটি রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম পাবনা সফর। এর আগে রাষ্ট্রপতি পাবনা প্রেস ক্লাবে পৌঁছালে সাংবাদিক নেতারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিবজিৎ নাগ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ বত্তৃদ্ধতা করেন।

এর আগে বিএসআইসি শিল্প এলাকায় ‘স্কয়ার লাইফসায়েন্স লিমিটেড’-এর ফলক উন্মোচন করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। চার দিনের পাবনা সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিদর্শন করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT