মঙ্গলবার ০৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বজনীন পেনশন স্কিমের টাকা যেকোনো পরিস্থিতিতে সুরক্ষিত থাকবে

প্রকাশিত : ০৫:১৭ অপরাহ্ণ, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার ১৯২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সর্বজনীন পেনশন স্কিমে জনগণের টাকা যেকোনো পরিস্থিতিতে আইন দ্বারা সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান।

তিনি বলেন, ‘সরকার পরিবর্তন কিংবা বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলেও সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আস্থা হারানোর সুযোগ নেই। এ তহবিলের অর্থ কোনোভাবেই খোয়া যাবে না।’

আজ মঙ্গলবার সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চেম্বারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, জনগণের দেওয়া অর্থ সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে দীর্ঘ মেয়াদে লাভজনক খাতে বিনিয়োগের জন্য সর্বজনীন পেনশন তহবিল ব্যবস্থাপনা নামে আলাদা একটি বিধিমালার খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এর আওতায় তহবিলের অর্থ প্রাথমিকভাবে সরকারি বিল ও বন্ডে বিনিয়োগ করা হবে। এরপর তহবিল বড় হলে পদ্মা সেতুর মতো বড় অবকাঠামো খাতে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT