Monday 26 October 2026,

সন্ত্রাসী বিএনপি-জামায়াতের পৈশাচিকতার জবাব দেওয়া হবে: জাসদ

প্রকাশিত : 10:08 PM, 2 November 2023 Thursday 154 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সন্ত্রাসী বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, নৈরাজ্য প্রতিহত করা ও যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, পল্টন, মুক্তাঙ্গন, বায়তুল মোকারম, স্টেডিয়াম এলাকা প্রদক্ষিণ করে তারা।

মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জাসদ সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, মোহাম্মদ সামসুল ইসলাম সুমন, কাজী সাইমুল হক, জাসদ নেতা হুমায়ুন কবীর সরদার, যুব জোট সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের ঘাতক চক্ররা গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। গত ২৮ অক্টোবরের তাণ্ডবের পর বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে হত্যা করার পৈশাচিক পন্থা বেছে নিয়েছে। চক্রটি নৈরাজ্য সৃষ্টি করে অস্বাভাবিক পরিস্থিতিতে দেশকে সংবিধানের বাইরে নিয়ে যেতে চায়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি-জামায়াতের এ হীনচক্রান্ত জাসদ ১৪ দল এবং জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেবে। সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিয়ে যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে সন্ত্রাসী বিএনপি-জামায়াতের পৈশাচিকতার জবাব দেবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT