Monday 26 October 2026,

সজীব ওয়াজেদের পদত্যাগপত্র গৃহীত

প্রকাশিত : 04:57 PM, 29 November 2023 Wednesday 145 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। আজ বুধবার (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রী কর্তৃক তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ২০ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বিষয়ে মো. মাহবুব হোসেন বলেছিলেন, তথ্যপ্রযুক্তি উপদেষ্টার পদটি অবৈতনিক হওয়ায় সজীব ওয়াজেদ জয় পদত্যাগের আওতায় পড়ছেন না। তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে নিয়োগ পেয়েছেন তারেক সিদ্দিকী ও সালমান এফ রহমান। তাই এদের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সিদ্ধান্ত আসতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT