Tuesday 11 August 2026,

সংসদে বিএনপিকে একহাত নিলেন ধানের শীষ প্রতীকে জয়ী সুলতান মনসুর

প্রকাশিত : 07:01 AM, 17 January 2023 Tuesday 197 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির রাষ্ট্র মেরামত কর্মসূচির কঠোর সমালোচনা করেছেন গণফোরাম থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সাবেক ছাত্রলীগ নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

সোমবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতৃত্বেরও সমালোচনা করেন।

সুলতান মোহাম্মদ মনসুর বলেন, বাংলাদেশকে মেরামত করতে হবে। কাদের কাছ থেকে শুনছি? ৭৫ সালের খুনিদের কাছ থেকে শুনছি। মেরামত শব্দটি সাধারণত পরিবারের সঙ্গে ঘর মেতামত বোঝায়। তারা কী সেই মেরামত করতে চায়? ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ঘটনা ঘটিয়ে। তারা কি সেই মেরামত করতে চান খুনি জিয়া যেমনিভাবে পাকিস্তানের দালাল জাতিসংঘে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেরকম পরিবর্তন ব্যবস্থা করতে চান? জিয়ার দুঃশাসনে যে কারফিউর গণতন্ত্র, তারা কি সেই স্বৈরতন্ত্র করতে চান? তাদের কথা শুনলে মনে হয় ওই দিকেই যাচ্ছেন।

সুলতান মনসুর বলেন, এক দল, দুই দল, ৫৪ দল বিভিন্ন দল করছে, আজকের সংসদে দাঁড়িয়ে এ কথা বলতে পারি পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহীমের সঙ্গে বৈঠক করে যারা বাংলাদেশের রাজনীতির পরিবর্তন চান, সেই পাকিস্তানি ধারার রাজনীতি আর এ দেশে আসার সুযোগ নাই। যারা এই ধারার রাজনীতি করেন তাদের শুধু বলব জীবনে কোনোদিন বিএনপির নেতৃত্বে বাংলাদেশ কোনো আন্দোলনে কোনো বিজয় তারা ছিনিয়ে আনতে পারে নাই। ষড়যন্ত্রের মাধ্যমে তারা খুনি জিয়ার মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। কিন্তু আন্দোলন সংগ্রাম করে মানুষের মন নিয়ে মানুষের মাধ্যমে এদেশে আন্দোলনের সফলতা তারা কোনোদিন আনতে পারে নাই আগামীতেও আনার কোনো সুযোগ থাকবে না।

সুলতান মনসুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকাবস্থায় ওয়ান ইলেভেনের সময় সংস্কারবাদী হিসেবে পরিচিতি লাভ করেন। পরে তিনি আওয়ামী লীগ থেকে বাদ পড়েন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT