রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা

প্রকাশিত : ০৬:১০ অপরাহ্ণ, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার ১৩৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ এসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংরক্ষিত আসনের নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি।

আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ১৪ মার্চ। ভোট অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

সংরক্ষিত ৫০টি নারী আসনের বন্টন প্রশ্নে ইসি সচিব জানান, আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থীরা তাদের অংশের নারী প্রার্থীর জোট করে দিয়েছে। ফলে আইন অনুযায়ী, জাতীয় পার্টি পাবে দুটি আসন এবং আওয়ামী লীগ স্বতন্ত্র ও তাদের ১৪ দলীয় জোট পাবে ৪৮টি আসন। এই বিভাজন অনুযায়ী মনোনয়নপত্র দাখিল বাছাইসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টন হয়। দলগুলো তাদের অংশে প্রাপ্ত প্রার্থীদেরকেই মনোনয়ন দিয়ে থাকে বলে সাধারণত সংরক্ষিত আসনে নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরই দলগুলোর মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। পরে ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT