Monday 26 October 2026,

শোকের শহরে আনন্দ মিছিল করল ছাত্রদল

প্রকাশিত : 09:33 AM, 3 March 2024 Sunday 163 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪৬ জনের প্রাণহানি ও বহু আহতের ঘটনায় ঢাকা শহরসহ পুরো দেশ শোকাহত।কিন্তু শোকের শহরে আনন্দ মিছিল করেছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার আংশিক কমিটি গঠনের পর অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানাতে সেদিন আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত নিলেও ২৪ ঘণ্টা যায়নি ঢাকা শহরসহ সারা দেশে আনন্দ মিছিল করল সংগঠনটি।

শনিবার বিকালে নয়াপল্টনে ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়।

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল ঢাকা মহানগরের আওতাধীন বিভিন্ন শাখার পাঁচ শতাধিক নেতাকর্মী ছাত্রদলের নবনিযুক্ত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে নাইটিঙ্গেল মোড় ইউটার্ন করে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, পলওয়েল মার্কেটের সামনে দিয়ে ইউটার্ন করে পুনরায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT