Monday 24 August 2026,

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের টার্নিং পয়েন্ট: স্পিকার

প্রকাশিত : 08:45 AM, 23 November 2022 Wednesday 211 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজন হারানোর বেদনা নিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন, যা আমাদের জাতীয় জীবনের টার্নিং পয়েন্ট। সেখান থেকে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, বাহাত্তরের সংবিধানের মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। তার হাত ধরেই এদেশে গনতন্ত্রের পুনরূদ্ধার। যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পাদন, দেশকে আইনের শাসনের মূলধারায় ফিরিয়ে আনা তার সংগ্রামী জীবনের অংশ।

তিনি বলেন, বাংলাদেশের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের মূল দর্শন। দেশের মানুষের জন্য সংগ্রামের সাথে শেখ হাসিনার একাত্মতা। তার জীবন ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক ‘শেখ হাসিনা- সংগ্রামী জীবন’ বইটিতে স্থান পেয়েছে যা প্রশংসার দাবি রাখে।

জাতীয় সংসদ ভবনের এলডি হলে মঙ্গলবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সম্পাদনায় ‘শেখ হাসিনা- সংগ্রামী জীবন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

পরে স্পিকার বইটির মোড়ক উন্মোচন করেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের মতো প্রজ্ঞাবান রাজনীতিকের ঘরে জন্ম নেয়া শেখ হাসিনার বাবা-মার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাওয়া। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মনোয়ার হোসেন চৌধুরী এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান আলোচক হিসেবে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মিল্টন বিশ্বাস পুস্তক পর্যালোচনায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, অন্যান্যসংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT