Friday 24 July 2026,

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

প্রকাশিত : 08:34 AM, 11 July 2025 Friday 120 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রয়োজনে কেনাকাটা করতে হয়। এ জন্য আপনাকে মার্কেটে যেতে হবে। তবে যদি গিয়ে দেখেন মার্কেট বন্ধ, তখন কেমন লাগবে। যাওয়ার আগে জেনে নেওয়া উচিত কোন কোন এলাকায় আজ শুক্রবার (১১ জুলাই) মার্কেট বন্ধ থাকবে।

এ ছাড়াও দিনটি যদি হয় সাপ্তাহিক ছুটির। তাহলে অনেকেই চায় পরিবার নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে। ঢাকার ভেতর কিছু মিউজিয়াম, পার্ক আর বিনোদনকেন্দ্র রয়েছে, যেখানে ভিড় একটু বেশি থাকে। তবে যাওয়ার আগে জেনে নিতে হবে এসব বিনোদনকেন্দ্র খোলা আছে কি না।

যেসব মার্কেট বন্ধ

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটারা, বড় কাটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকায় যাবেন না

বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। এ ছাড়াও শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT