Friday 25 September 2026,

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে সিএমপির ব্যতিক্রমী মহড়া

প্রকাশিত : 06:13 AM, 8 April 2025 Tuesday 163 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে নিয়ে সন্ত্রাসবিরোধী ব্যতিক্রমী মহড়া করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। সন্ত্রাসীদের হুমকিতে সাধারণ মানুষ যাতে ভীত না হয়ে তাদের (সন্ত্রাসীদের) বিষয়ে তথ্য পুলিশকে দেয় এ ব্যাপারে সচেতনা সৃষ্টি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী এলাকায় এ মহড়া দেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ বোস্তামী, খুলশি, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। এ কারণে ওই এলাকার মানুষের মন থেকে ভয় দূর করতে সাজ্জাদকে নিয়ে পুলিশ সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী সচেতনাতামূলক প্রচারণা চালিয়েছে। এ সময় ছোট সাজ্জাদের মাথায় হেলমেট, কোমরে রশি ও পেছনের দিকে হাতকড়া পরানো ছিল। এ অবস্থায় হেঁটে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

এ সময় সোয়াতের বিপুলসংখ্যক সদস্যকেও দেখা যায়। বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করতে দেখা যায়।

এ সময় হ্যান্ড মাইকে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, সম্মানিত এলাকাবাসী, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ সাজ্জাদকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ। আপনারা সবাই যেখানে অপরাধী চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ও সিএমপি কমিশনার স্যারের নির্দেশে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।

তিনি বলেন, যেখানে অপরাধী, দুষ্কৃতকারী, চোর-ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে ঘেরাও করে, পাকড়াও করে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। চট্টগ্রামে ছোট সন্ত্রাসীরাও যদি লুকিয়ে তাকে তাদের পরিণতিও সাজ্জাদের মতো হবে।

তিনি আরো বলেন, রাষ্ট্র কোনদিন কোন সন্ত্রাসীর কাছে হার মানবে না। আপনাদের আশপাশে সন্ত্রাসী লুকিয়ে থাকলে আমাদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সিএমপি কমিশনার হাসিব আজিজ ইতোমধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সাধারণ মানুষের মন থেকে ভীতি দূর করতে এবং সন্ত্রাসীদের কাছে পুলিশের কঠোর অবস্থানের বার্তা পৌঁছাতেই এই মহড়ার আয়োজন করা হয় বলে জানান সিএমপি কমিশনার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT