বুধবার ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:০৫ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২৫ বুধবার ৩০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জ বন্দরের রূপালী এলাকায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ওই পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়। এর আগে এই ঘটনায় ধর্ষিতা শিশুর (১২) চাচা বাদি হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ধর্ষণকারী ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিন ঢাকা ধানমন্ডি এসি জোনে ট্রাফিক সদস্য হিসেবে কর্মরত ছিল। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাটখান ইউনিয়নের জসলন এলাকার মোঃ শেখ সাদীর ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ধর্ষণের শিকার শিশু গৃহকর্মী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে কাজ করতো। গত ২০ অক্টোবর দুপুরে সে ওই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেড়িয়ে যায়। এরপর রুহুল আমিনের সাথে পরিচয় হলে একপর্যায়ে শিশু গৃহকর্মীকে ফুসলিয়ে তার বন্দরের ভাড়া বাসায় এনে ধর্ষণ করে।

পরে তাকে ফের ঢাকায় নেয়ার পথে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় গেলে শিশুটি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT