Monday 26 October 2026,

শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন রাবি ছাত্রলীগ সম্পাদক, লাপাত্তা সভাপতি

প্রকাশিত : 06:21 PM, 16 July 2024 Tuesday 155 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের সামনে থেকে মোটরসাইকেলে করে পালান তিনি। এসময় তার সঙ্গে কয়েকজন সহযোগী ছিলেন।

অপরদিকে বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে ক্যাম্পাসে কোথাও দেখা যায়নি।

জানা গেছে, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বিকাল ৩টার দিকে ক্যাম্পাস ছেড়েছেন। মঙ্গলবার দুপুর ২টার পর থেকেই বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিতে ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন। শিক্ষার্থীদের ঠেকাতে আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন হলের গেটে তালা দেয়।

এ সময় শহীদ জিয়াউর রহমান হলের ভেতরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তালা ভেঙে লাঠি নিয়ে বের হতে শুরু করেন।

বিকাল ৩টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোড থেকে কয়েক হাজার শিক্ষার্থী লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এর মধ্যেই মোটরসাইকেলে ছাত্রলীগের নেতারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT