Wednesday 05 August 2026,

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত : 07:23 AM, 1 September 2025 Monday 134 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা পরা নিয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, দুদিন পরপর হিজাব-পর্দা নিয়ে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এর স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকের ভেরিফাইড পেজে এ আহ্বান জানান তিনি।

আহমাদুল্লাহ লিখেন, ধর্ম পালন নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার। ড্রেসকোডের খোঁড়া অজুহাত তুলে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধান পরিপন্থী কাজ।

তিনি আরো জানান, পাগড়ি শিখদের ধর্মীয় প্রতীক। পাগড়ি পরে তারা যদি পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, এমনকি বিভিন্ন বাহিনীতে চাকরি করতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে মেয়েরা কেন পড়াশোনা করতে পারবে না!

রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হোক। যেন দুদিন পরপর কোনো শিক্ষক এই বিষয়ে অস্থিরতা তৈরির দুঃসাহস দেখাতে না পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT