মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শামীম ওসমানের নির্দেশে ৩০০ বাসে চড়ে সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রকাশিত : ০৭:২৬ পূর্বাহ্ণ, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ১৫৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ঢাকায় ছাত্রলীগের ছাত্রসমাবেশে ৩০০ বাসে চড়ে এবং বিভিন্নভাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রায় ৩০ হাজার নেতাকর্মী যোগদান করেছেন।

শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, বরাবরের মতো আমরা এবারো সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় সমাবেশে উপস্থিত ছিলাম।

জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তিন শতাধিক বাসে চড়ে ও নানাভাবে সমাবেশে অংশ নেন বলেও জানান রিয়াদ।

হাবিবুর রহমান রিয়াদ বলেন, সকাল থেকেই ঢাকায় আমাদের নেতাকর্মীরা জড়ো হন। পরে বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT