রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডগ স্কোয়াডের চিতা নামের এক কুকুরকে র্যাব মহাপরিচালক পদক দেওয়া হয়েছে।
সোমবার র্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে মহাপরিচালক পদক দেওয়া হয়।
র্যাব জানায়, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে তিন জন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় এই প্রথম র্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক পদক পেল। কুকুরটির পরিচালকের নাম সৈনিক (ড্রেসার) সজিব মিয়া।
গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT