রাজধানীতে ভবনে বিস্ফোরণ, দেয়ালধসে নিহত ৩
প্রকাশিত : 05:26 PM, 5 March 2023 Sunday 178 বার পঠিত
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি ভবনে এসি বিস্ফোরণের পর দেয়ালধসে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতরা হলেন— শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এর আগে আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের উল্টো দিকে বসুন্ধরা গলির শিরিন ম্যানশন নামক ভবনে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, এসির বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে চারটি ইউনিট আগুন নেভাতে যায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ডিউটি অফিসার খালিদ হোসেন আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি তিনতলা ভবনের তিনতলায় এসি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























