Friday 23 October 2026,

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার

প্রকাশিত : 07:16 AM, 1 March 2025 Saturday 126 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল ওরফে টেরা রাসেল (২২), মো. সাইমুন ওরফে আকাশ (২১), আল আমিন (২৩), নুর মোহাম্মদ (২৩), মো. রাব্বি হাসান হৃদয় (২০), মো. রমজান (২৮), আবদুল রায়হান বাবু (২৫) ও নীরব (১৯)।

শুক্রবার রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আট জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, এজহারভুক্ত পলাতক আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT