Tuesday 17 November 2026,

যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে ফোন, হ্যাকার থেকে বাঁচবেন যেভাবে

প্রকাশিত : 07:43 AM, 10 October 2024 Thursday 215 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ব্যক্তিগত নানান তথ্য সংরক্ষণ করেছেন ফোনে। ব্যাংকের তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিওসহ জরুরি ফাইল রাখছেন। যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার হাতে থাকা ফোনটি।

হ্যাকাররা নানাভাবে স্মার্টফোন হ্যাক করছে। বিভিন্ন ম্যালওয়্যার, ফিশিং লিংক ঢুকিয়ে দিচ্ছে ফোনে। তারপর হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য। এসব তথ্য কখনো ডার্ক ওয়েবে বিক্রি করছে আবার কখনো ব্যবহারকারীকে ব্ল্যাকমেইলের কাজে ব্যবহার করছে।

ফোন রিস্টার্ট করলেও কিন্তু স্মার্টফোন হ্যাকার থেকে সুরক্ষিত রাখতে পারবেন। বিশেষজ্ঞরা জানান, সপ্তাহে অন্তত কিছুদিন ফোন রিস্টার্ট করা উচিত। এর ফলে যে ভাইরাস রয়েছে বা ম্যালিসিয়াস সফটওয়্যার চলছে তা বন্ধ হয়ে যাবে। হ্যাকিং বা ফিশিংয়ের হাত থেকে বাঁচবেন আপনি। যদিও শুধু রিস্টার্ট করলেই হবে না, তার সঙ্গে আরও কিছু বিষয় মেনে চলতে হবে।

হ্যাকিং রোখার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো ফোন রিস্টার্ট করা। সম্ভাব্য হ্যাকিং তো রুখে দেবেই, তার পাশাপাশি ফোনে যদি কোনো ভাইরাস চলতে শুরু করে তার অ্যাক্সেসও বন্ধ করে দেবে। ফলে ফোনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাবে সাইবার অপরাধীরা।

সংস্থার সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা উচিত।

যদিও ফোন রিস্টার্ট করার আরও বেশ কিছু সুবিধা আছে। যেমন- ফোনের গতি বাড়ে। ফোন হ্যাং হওয়ার সমস্যার সমাধান, ভাইরাস দূর করে। তাই সপ্তাহে অন্তত ৩ বার ফোনটি রিস্টার্ট করুন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT