Friday 21 August 2026,

যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরল বিমান

প্রকাশিত : 08:27 AM, 19 July 2022 Tuesday 224 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এসময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি। এমনকি সেসময় বিদ্যুতের কারণে বিমানের এসিও বন্ধ ছিল।

সোমবার রাত ৯টা থেকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

আটকে থাকা এসব যাত্রীদেরকে তেমন কোনো খাবারও দেওয়া হয়নি। ফলে দীর্ঘ ৪ ঘণ্টা ধরে দুর্বিষহ সময় কাটান তারা।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে কারিগরি ত্রুটির কথা জানানো হয় এবং বিলম্বে ছাড়বে বলা হয়।

ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে ফ্লাইটটি আবারও কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে।

সর্বশেষ স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ২৮ মিনিট আকাশে ওড়ার পর ঢাকায় স্থানীয় সময় রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার বলেন, ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ছাড়তে পারেনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT