Wednesday 12 August 2026,

যাত্রাবাড়ীতে বাসে আগুন

প্রকাশিত : 09:05 AM, 27 November 2023 Monday 195 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার সন্ধ্যায় ৭টা ৪৮ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

মৌমিতা পরিবহনের ওই বাসে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

বাসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে পোস্তগোল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর থেকে দেশব্যাপী দু’দফা হরতাল ও ছয় দফা অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনাদলগুলো। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ দফার এ অবরোধ চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT