Saturday 08 August 2026,

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশিত : 09:24 AM, 5 April 2025 Saturday 174 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে, ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করায় সেই মামলায় অভিযুক্ত পলাতক আসামি বাবাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার একটি ইট ভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফারুংপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী মেয়েকে অভিযুক্ত বাবা দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঐ দিনের পর আরো একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিত অভিযুক্ত। প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি মেয়ে। তবে ঘটনার প্রায় এক মাস পর মেয়ের শরীরের পরিবর্তন লক্ষ করা যায়। মেয়ে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দিলে বাবা দুর্গাপুর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটায়। এ ঘটনায় গত ২৫ মার্চ রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সে গাঁ ঢাকা দিয়েছিল ময়মনসিংহের ত্রিশালের একটি ইটভাটায়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT