Wednesday 12 August 2026,

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা কেমন, জানালেন চিকিৎসক

প্রকাশিত : 05:09 PM, 20 February 2023 Monday 205 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সোমবার দুপুরে ব্রিফ করেছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মহাসচিবের বর্তমানে বড় ধরনের শারীরিক কোনো জটিলতা নেই।

তিনি এখন ঝুঁকিমুক্ত।
বিএনপির এ নেতা আরও জানান, টেস্ট রিপোর্টগুলো পাওয়ার পর মির্জা ফখরুলের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসা অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করেন মির্জা ফখরুল। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক মুমিনুজ্জামানের অধীনে মির্জা ফখরুল চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিকে কিছু দিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT