Wednesday 26 August 2026,

মা বাবা আপু আমাকে ১ দফা দাবি আদায়ে উজ্জীবিত করেছেন: আসিফ

প্রকাশিত : 08:38 AM, 4 August 2024 Sunday 129 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কোটা সংস্কারের দাবিতে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম হলেন আসিফ মাহমুদ। তিনিসহ কয়েকজনকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবিতে থাকার সময় নিজের কষ্টের কথা বর্ণনা করেছেন তিনি। পাঁচ দিন তার কোনো খোঁজ ছিল না। সেসময় তার মা-বাবা তাকে হাসপাতালের মর্গে মর্গে খুঁজে বেড়িয়েছেন।

শনিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে এই সমন্বয়ক এ কথা বলেন।

আসিফ লিখেন, মায়ের কান্নাকাটি উপেক্ষা করে আন্দোলন করা যে কতটা কষ্টের এবার হাড়ে হাড়ে টের পেয়েছি। পাঁচদিন গুম থাকা অবস্থায় আমার বাবা-মা আমাকে হাসপাতালের মর্গে মর্গে খুঁজে বেড়িয়েছেন।

তিনি আরও লিখেন, ডিবিতে থাকা অবস্থায় পাগলের মতো ছোটাছুটি করেছেন ছেলের জন্য। আন্দোলন থেকে আমাকে দূরে রাখার জন্য সারাদিন বোঝানোর চেষ্টা করতেন।

এই সমন্বয়ক লিখেন, মাকে বলেছি তোমার ছেলে তো বেঁচে আছে, যে মায়েদের বুক খালি হয়েছে তাদের ন্যায় বিচার আদায় করে দেওয়ার দায়িত্বে কি আমি অবহেলা করতে পারি?

আসিফ লিখেন, আপনাদের ভালোবাসা দেখে বাবা, মা ও আপু এখন আমাকে নিয়ে গর্ববোধ করছেন। আমাকে উজ্জীবিত করছেন এক দফা আদায়ে। এটাই এখন পর্যন্ত আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT