Thursday 13 August 2026,

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : 04:18 PM, 16 April 2023 Sunday 210 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটাস ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপির নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানান, আজ রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদসহ দলটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT