Sunday 01 November 2026,

মায়ের বিজয়ের পর যে ঘোষণা দিলেন জাহাঙ্গীর আলম

প্রকাশিত : 08:28 PM, 26 May 2023 Friday 190 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

‘পঞ্চায়েত শাসনব্যবস্থা’ চালুর ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে ও তার মুখ্য নির্বাচন সমন্বয় কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকার নিজ বাসভবনে তিনি এ ঘোষণা দেন।

জাহাঙ্গীর এ সময় বলেন, ‘আমার মা মানে আপনাদের মা। আমার বাড়ি আপনাদের সবার জন্য উন্মুক্ত। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনারা আসবেন। আমার মা এবং আমি মিলে আপনাদের জন্য সার্বিকভাবে সহযোগিতা করব। সবার জন্য এ শহর। আমরা কারো সঙ্গে দ্বন্দ্ব চাই না। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু আছেন, উনার কাছ থেকে ন্যায়বিচার পাওয়া শুরু হয়েছে। অনেকে বিভিন্নভাবে পাঁয়তারা করেছিল; এ শহর শকুনের চাপায় পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। উনি আমাদের অভিভাবক, উনাকে সহযোগিতা করব।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT